ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ

পাকিস্তান না বলায় হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৫৯:৩৯ অপরাহ্ন
পাকিস্তান না বলায় হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ ছবি: সংগৃহীত
আবারও ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে খেলাধুলায়। ২৯ আগস্ট ভারতে শুরু হতে যাওয়া হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। এতে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৮ আগস্ট) ‎এশিয়া কাপে বাংলাদেশ দলের অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। তিনি বলেন, ‘আমরা আজ দুপুরের দিকে এএইচএফ থেকে আমন্ত্রণ পেয়েছি। আমরা ইন শাহ আল্লাহ এশিয়া কাপে অংশ নেব। প্রস্তুতিও চলছে।’

আগে থেকেই গুঞ্জন ছিল ভারতের সঙ্গে দ্বন্দ্বের জেরে পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে। তাই ১৪ আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ স্কোয়াডের ১০ জন এবং সিনিয়র দলের ১৮ জনকে নিয়ে চলছে অনুশীলন।

হকি এশিয়া কাপের প্রতিটি আসরেই অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা লাল-সবুজের প্রতিনিধিরা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহার রাজ্যের রাজগিরে অনুষ্ঠিত হবে হকি এশিয়া কাপ। এই আসর ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বও। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে হবে ছেলেদের হকি বিশ্বকাপ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া দল সরাসরি ১৬ দলের সেই বিশ্ব আসরে জায়গা করে নেবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার