ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি রায়হান গ্রেফতার রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

মোহনপুরে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
মোহনপুরে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুরে ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 

সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানের বরজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই কৃষকের নাম আকবর হোসেন (৫০)। তিনি খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও আকবর হোসেনের পরিবার জানায়, কৃষিকাজ করে সংসার চালাতেন আকবর। তিনি বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই। ঋণের চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাছাড়া বাজারে পানের দাম কম থাকায় হতাশ হয়ে পড়েন তিনি। সবশেষ সোমবার সকালে তিনি পানের বরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আকবর হোসেনের ছেলে সুজন শাহ বলেন, ‘আমার বাবা এনজিও থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু এবার পানের দাম নাই। এক বিঘা জমির পান বরজের আয়েই আমাদের সংসার চলতো। ঋণের কিস্তি ছিল প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা। কিন্তু এবার পানের দাম না পেয়ে ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছিলো। প্রতিদিন কিস্তির জন্য এনজিওর লোকেরা চাপ দিতেন। ঋণের চাপে পড়ে বাবা আত্মহত্যা করেছেন।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজশাহীর পবা উপজেলা বামনশেখর এলাকা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর কৃষি শ্রমিক মিনারুল নিজ স্ত্রী, শিশু পুত্র ও মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঋণের দায়ে ও খাওয়ার অভাবে তিনি এই কাজ করেছেন বলে চিরকুটে লিখে যান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের ওয়ার্ড সচিবদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত