ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ফিলিস্তিনে ২৪ ঘণ্টায় নিহত ৫৭, অনাহারে আরও ৭ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:৫০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৫০:৩৮ অপরাহ্ন
ফিলিস্তিনে ২৪ ঘণ্টায় নিহত ৫৭, অনাহারে আরও ৭ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে যার মধ্যে ৩৮ জনই ছিলো ত্রাণপ্রত্যাশী। এ সময়ে অনাহারে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে ৬১ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৫৭টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ২২৬ জন আহত হয়েছেন।  যার ফলে ইসরাইল হামলায় আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ‘

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে,  গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩২ জনেরও বেশি আহত হয়েছে।  যার ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে এবং আরও ১৪ হাজার ৪২০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় উপত্যকায় অপুষ্টি ও অনাহারে আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১০ জন শিশু।

গত ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে।  যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি