ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ডিজিটাল সময়ের নতুন আতঙ্ক ‘ল্যাপটপ স্পাইন’ শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫ ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফ্টের নারী পাইলটের গোপন নথিপত্র 'ব্যাটেল প্লান' তেহরানের হাতে সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস বাড়ির ছাদ থেকে টেনে বের করা হলো শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে আমেরিকা ইউরেনিয়াম চুরি করতে এসেছিল নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে! ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:৪৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৪৪:১৬ অপরাহ্ন
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫ ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (১৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা পিকআপযোগে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ  আনতে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা এবং মাছ ব্যবসায়ী। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের দিকে যাচ্ছিল।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু