ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন

চুলের সৌন্দর্য বাড়াবে ভিটামিন ডি, শুধু খেলেই হবে না মাথায় দিতেও হবে

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:৪১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৪১:৪৪ অপরাহ্ন
চুলের সৌন্দর্য বাড়াবে ভিটামিন ডি, শুধু খেলেই হবে না মাথায় দিতেও হবে ফাইল ফটো
শরীরের সুস্থতার জন্য ভিটামিন ডি এক অপরিহার্য উপাদান। হাড় মজবুত রাখা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সবক্ষেত্রেই এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে শুধু শরীর নয়, চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও ভিটামিন ডি সমানভাবে প্রয়োজনীয়। এই ভিটামিনের ঘাটতি হলে যেমন হাড় ও মাংসপেশিতে সমস্যা দেখা দেয়, তেমনই বাড়তে পারে চুল পড়ার প্রবণতা।

বিশেষজ্ঞদের মতে, মাথার চুলের গোড়ার ফলিকল শক্তিশালী থাকলেই নতুন চুল গজায় এবং পুরনো চুল সুস্থ থাকে। ফলিকল সুস্থ রাখতে ভিটামিন ডি কার্যকরী ভূমিকা পালন করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থাকা জরুরি।

ডিমের কুসুম এই ক্ষেত্রে একটি অসাধারণ খাদ্য উপাদান। এতে থাকা প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং খনিজ চুলের গঠন মজবুত রাখতে সাহায্য করে। এছাড়াও, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন স্যামন বা সার্ডিন, মাথার ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। এ ধরনের খাবার নিয়মিত খেলে চুল পড়া কমে এবং চুল ঘন হয়।

খাবারের পাশাপাশি বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ হেয়ার প্যাক।

কীভাবে বানাবেন- দু'টি ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিলে তা একটি চমৎকার চুলের প্যাক হয়ে ওঠে। চুলে প্রায় ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে মাথার ত্বক পুষ্টি পায় এবং চুল পড়া কমতে শুরু করে। যাদের স্ক্যাল্প বেশি তেলতেলে, তারা একই প্যাকে পাতিলেবুর রস এবং অ্যালোভেরা জেল যোগ করতে পারেন। এতে মাথার ত্বক সতেজ থাকে এবং খুশকির সমস্যা কমে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড