ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যৌবন ধরে রাখতে আর কী কী করেন জাহ্নবী?

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:৩৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৩৭:৩৫ অপরাহ্ন
যৌবন ধরে রাখতে আর কী কী করেন জাহ্নবী? ছবি: সংগৃহীত
কখনও মাসাবার নতুন পোশাক সম্ভারে, কখনও বা কান চলচ্চিত্রের মস্ত পর্দায়, কখনও আবার নতুন ছবির শুটিংয়ে। এখন পেশাজীবনের মধ্যগগনে বিরাজ করছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। ব্যস্ত জীবন, কায়িক পরিশ্রম, মানসিক চাপ, সাফল্যের আনন্দের পাশাপাশি সফলতা ধরে রাখার দুশ্চিন্তা। সব মিলিয়ে ২৮ বছরের নায়িকার স্বাস্থ্য ও ত্বকের উপর ক্ষতিকর প্রভাব পড়তেই পারে। কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হলে কাজ প্রভাবিত হয়ে যাবে। তাই সে ঝুঁকি নিতে পারেননি জাহ্নবী। সমস্যায় পড়ে মোকাবিলা করার চেয়ে সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। বনি কপূরের বড় কন্যার দিনলিপি জানলেই বোঝা যাবে, নিজেকে যত্নে রাখতে জানেন তিনি।

‘পরম সুন্দরী’ ছবির শুটিংয়ের ব্যস্ত দিনের সঙ্গে অনুরাগীদের পরিচয় করাতে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন জাহ্নবী। যেখানে তাঁর দিনযাপনের খানিক ঝলক মিলেছে। দেখা গেল, শরীরচর্চার আগে প্রোটিন স্মুদি পান করলেন জাহ্নবী। তার পর ত্বকচর্চা করে ব্যায়াম করতে গেলেন। পিলাটিজ় করে, ট্রেডমিলে দৌড়ে শরীরচর্চা শেষ করলেন। কেজন ডিপ দিয়ে হালুমি চিজ় ভাজা খেয়ে ফের ত্বকচর্চায় মন দেন নায়িকা। প্রথমে ঘরোয়া ফেসপ্যাক লাগিয়ে খানিক ক্ষণ অপেক্ষা করার পর বরফজলে মুখ ডুবিয়ে ত্বক উজ্জ্বল ও টানটান করে নেন। মালাইভরা দই, মধু, কলা ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক মুখে লাগান এর পর। আলাদা করে একটু কমলালেবু থেকে রস বার করে ধীরে ধীরে প্যাকের উপর মুখে ঘষতে থাকেন। মাস্কটি ধুয়ে ফেলার পর, চোখের নীচে আমন্ডের তেল লাগালেন।

জাহ্নবীর রুটিন কতখানি স্বাস্থ্যকর?
প্রোটিন স্মুদি: প্রশিক্ষণের কয়েক ঘণ্টা আগে শরীরে প্রোটিন গেলে তা ব্যায়ামের সময়ে গায়ে জোর বাড়াবে। তবে শরীরচর্চার পর প্রোটিন স্মুদি খাওয়ারও পরামর্শ দেওয়া হয় অনেক সময়ে। তবে খালিপেটে ব্যায়াম করার চেয়ে আগে খেয়ে নিলেও ভাল।

হালুমি চিজ: সাইপ্রাসের এক প্রকার চিজ। আগে ছাগল ও ভেড়ার দুধের মিশ্রণ দিয়ে তৈরি করা হত। প্রোটিনের ভাল উৎস। যাঁরা মাংস খান না, তাঁদের জন্য এই চিজ উপকারী। তবে এখন অনেক জায়গায় গরুর দুধ দিয়েও বানানো হয়। 

কার্ডিয়ো এবং পিলাটিজ: ক্যালোরি ঝরাতে সাহায্য করে কার্ডিয়ো ব্যায়ামগুলি। অন্য দিকে পিলাটিজ শরীরের ভারসাম্য বজায় রাখে, গতিশীলতা ও নমনীয়তা বাড়ায়।

বরফজলে মুখ ডোবানো: বরফ জলে মুখ ডুবিয়ে রাখলে ফোলা ভাব এবং প্রদাহ কমে, মুখের ত্বক টানটান হয় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী