ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে আনসার-ভিডিপি'র বৃক্ষরোপণ অভিযান শুরু : পরিবেশ রক্ষায় বৃহৎ উদ্যোগ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:২৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:২৮:৩৭ পূর্বাহ্ন
লালমনিরহাটে আনসার-ভিডিপি'র বৃক্ষরোপণ অভিযান শুরু : পরিবেশ রক্ষায় বৃহৎ উদ্যোগ লালমনিরহাটে আনসার-ভিডিপি'র বৃক্ষরোপণ অভিযান শুরু : পরিবেশ রক্ষায় বৃহৎ উদ্যোগ
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে লালমনিরহাট জেলার সকল উপজেলায় একযোগে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষের চাঁরা রোপণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সার্বিক দিক নির্দেশনাশ সারা দেশের আনসার ভিডিপি বাহিনীর চলমান বৃক্ষ রোপণ কমসূচির অংশ হিসাবে লালমনিরহাট জেলার সম্মানিত আনসার ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলামের ব্যবস্থপনা ও নেতৃত্বে ১৭ আগস্ট রবিবার লালমনিরহাট জেলা কাযালয়ে বৃক্ষ রোপণ কমসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

একই সাথে জেলার পাঁচটি উপজেলা কার্যালয় ও উপজেলার বিভিন্ন আনসার- ভিডিপি ক্লাব প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ অভিযান শুরু হয়।লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সদর উপজেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার আনসার-ভিডিপি ক্লাব, সমিতি প্রাঙ্গণসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় একযোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সার্কেল এডজুটেন্ট মোঃ সাজিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আরেফিন উদ্দিন, কালীগঞ্জ  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিরোজনী রায়, উচমান সহকারী মোঃ কাশেম আলী, সদর উপজেলা প্রশিক্ষিক এবং জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও, উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক পৃথক  বৃক্ষ রোপণ কার্যক্রমে স্ব স্ব উপজেলার উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্যগণ অংশ গ্রহণ করেন। জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষের বৃক্ষ রোপণ করা ও তার পরিচর্যা করার পরামর্শ দেন। মহাপরিচালক মহোদয়ের আহবানে দেশের সবুজ বিপ্লবে অংশ গ্রহণে সবাই কে এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ গ্রহণের আহবান জানান।

জেলা কমান্ড্যান্ট বলেন, দেশের পরিবেশ রক্ষার মাধ্যমে একটি উন্নত ও টেকসই বাংলাদেশ গড়তে আনসার ও ভিডিপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক