ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

রাবি স্টেডিয়ামের আধুনিকায়নের দাবিতে শিক্ষার্থীর স্মারকলিপি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:১৩:৫০ অপরাহ্ন
রাবি স্টেডিয়ামের আধুনিকায়নের দাবিতে শিক্ষার্থীর স্মারকলিপি রাবি স্টেডিয়ামের আধুনিকায়নের দাবিতে শিক্ষার্থীর স্মারকলিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়ামের বেহাল দশা ও শিক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরে স্টেডিয়াম উন্নয়নের জন্য ১০ দফা দাবি উত্থাপন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ লক্ষ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও শরীরচর্চা বিভাগের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ওই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত তিনি এ বিষয়ে বলেন, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম। অথচ এই স্টেডিয়াম ব্যবহারে শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। খেলার মাঠে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আমরা ১০ দফা দাবি পেশ করেছি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আগামীকালকের মধ্যেই স্টেডিয়ামে ফার্স্ট এইড কিটের ব্যবস্থা করতে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ড্রেসিং রুম ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন। বাকি বিষয়গুলো আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।

অন্যদিকে শরীরচর্চা বিভাগের পরিচালক শিক্ষার্থীদের উত্থাপিত ৫ ও ৭ নম্বর দাবি যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন। ইয়াসিন আরাফাত বিজয় বলেন, আমাদের ১০ দফা দাবির প্রেক্ষিতে ৪ দফা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে আমরা আশা করি প্রশাসন অচিরেই আমাদের সব দাবির বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শরীর ও মনে সুস্থতা আনে এবং দলগত চেতনা গড়ে তোলে। এটি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। একটি আধুনিকায়ন স্টেডিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রত্যাশার জায়গা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন