ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নাচোল স্কুলের প্রধান শিক্ষক ছুটি ছাড়াই ১৬ দিন অনুপস্থিত

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১০:৫৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১০:৫৪:১৯ অপরাহ্ন
নাচোল স্কুলের প্রধান শিক্ষক ছুটি ছাড়াই ১৬ দিন অনুপস্থিত নাচোল স্কুলের প্রধান শিক্ষক ছুটি ছাড়াই ১৬ দিন অনুপস্থিত
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে।

এমনকি ছুটি ব্যতিত ১৬ দিন যাবত অনুপস্থিত থাকায় ওই স্কুলের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।

কিন্তু অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা সমস্যা সমাধানে কর্তৃপক্ষের রহস্যজনক ভুমিকায় অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহলে চরম ক্ষোভ-অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাইরুল ইসলাম গত জুলাই মাসে একটানা প্রয় ১৫ দিন নৈমিত্তিক ছুটিতে ছিলেন। এরপর নীতিমালা লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার করে আগস্ট মাসের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি ছুটি ছাড়াই কাউকে দায়িত্ব না দিয়েই অনুপস্থিত রয়েছেন। ফলে স্কুলের শিক্ষা কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে।

জানা গেছে, ইতিপুর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দূর্নীতি-অনিয়মের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে স্কুলের প্রাক্তন ছাত্র, অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহল  মানববন্ধন এবং জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন। এমনকি ওই স্কুলের সকল শিক্ষক কর্মবিরতি ও মানববন্ধন করেন। এমনকি সর্বশেষ স্কুলের শিক্ষার্থীরা (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের অপসরণ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য  স্কুলের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন। কিন্তু স্কুলের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহস্যজনক কারণে এখানো অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

স্থানীয় অভিভাবক নজরুল ইসলাম, আব্দুল কাদের ও আব্দুস সালাম বলেন, দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ করা না হলে তারা তাদের সন্তানদের এখানে লেখাপড়া করাবেন না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান জানান, স্কুলের সভাপতিই ব্যবস্থা গ্রহন করতে পারেন, তার কিছু করার নেই।

এবিষয়ে স্কুলের সভাপতি দুরুল হোদা জানান, তিনি চেষ্টা করছেন, শীঘ্রই সমস্যার সমাধান করবেন।

এবিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ও তার মা গুরুতরভাবে অসুস্থ। তিনি ছুটি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।তিনি বলেন, সভাপতির ইন্ধনে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক