ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭

জমির দখল দিতে জামায়াত নেতার চাঁদা দাবি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:২৩:০০ অপরাহ্ন
জমির দখল দিতে জামায়াত নেতার চাঁদা দাবি জমির দখল দিতে জামায়াত নেতার চাঁদা দাবি
ফরিদপুরের সালথায় মোছাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবার জমি দখল করে দিতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন।

অভিযুক্তরা হলেন— সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসান।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবরদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে উত্তর চন্ডীবরদী মৌজায় আমার ৯৩ শতাংশ জমি পতিত রয়েছে। জমিটি পতিত হওয়ায় স্থানীয় যুবক ও তরুণরা সেখানে খেলাধুলা করে। সম্প্রতি পারিবারিক সিদ্ধান্ত অনুয়ায়ী ওই জমিতে শতাধিক আম গাছ লাগিয়ে বেড়া নির্মাণ করি।

সবশেষ গত ৪ আগস্ট সেখানে আরও কিছু গাছ লাগাতে গেলে বাধা দেন জামায়াত নেতা আবুল ফজল মুরাদ, ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসান। এ সময় সেখানে থাকা সব গাছ উপড়ে ফেলেন এবং বেড়া ভাঙচুর করেন তারা।

নিলুফা ইয়াসমিন অভিযোগ করে বলেন, অভিযুক্তরা আমাকে বলেন, ওই জমিতে কিছু করতে হলে তাদের ২৫ লাখ টাকা দিতে হবে। পরে জামায়াত নেতা বলেন, ২৫ লাখ না, আপনি ১২ লাখ টাকা দিলেই হবে। আর যদি টাকা না দেন, তাহলে ওই জমিতে আপনাকে আসতে দেওয়া হবে না। এ অবস্থায় আমার জমি উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ বলেন, ৫৫ বছর আগে ওই জমি সড়ক ও জনপদ অধিদপ্তর কিনে নেয়। এরপর থেকে জায়গাটি খালি থাকায় সেখানে স্থানীয় যুবক ও তরুণরা খেলাধুলা করে আসছিল। এর আগে সরকারি বরাদ্দের মাধ্যমে মাঠটি ভরাটও করা হয়। কিন্তু সম্প্রতি ওই মাঠটি নিজের জমি দাবি করে আম গাছ লাগান নিলুফা ইয়াসমিন। এতে বাধা দিলে আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ বিষয়ে অন্য অভিযুক্ত ইউপি সদস্য ওলিয়ার রহমান শেখ ও আরটি হাসানের বক্তব্য নেওয়ার জন্য তাদের মোবাইল ফোনে একাধিবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, জায়গাটি খালি থাকায় স্থানীয় ছেলেরা খেলাধুলা করতো। তবে জায়গাটির মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে ঝামেলা চলছে। আমি নিজে সেখানে গিয়েছিলাম। এখন সড়ক ও জনপদ অধিদপ্তর তদন্ত করলে জায়গাটির আসল মালিক বের হয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ওই জমির মালিকানা যাচাই-বাছাই করতে স্থানীয় তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ