ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে স্নানের আগে মাত্র দুই উপকরণ মেখে নিন মুখে, টানটান হবে ত্বক রাণীনগরে অভিযান চালিয়ে ইট ভাটায় ৩লাখ টাকা জরিমানা আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল ‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র সিসি ক্যামেরায় আনা হবে সড়ক-মহাসড়ক: সড়ক ও সেতুমন্ত্রী বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি! জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত! হাম ও উপসর্গে রেকর্ড আরও ১৭ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

বগুড়ায় ডোবা থেকে ৬ টি গ্রেনেড উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:১৪:১৮ অপরাহ্ন
বগুড়ায় ডোবা থেকে ৬ টি গ্রেনেড উদ্ধার বগুড়ায় ডোবা থেকে ৬ টি গ্রেনেড উদ্ধার
ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া মারকায মসজিদের পাশের একটি ডোবা থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রাসিব হাসান নামের এক যুবক জানান, দুপুরে মাছ মারার জন্য আমি ডোবাতে নেমে পানি সেচের সময় আমার হাতে লোহার বলের মত কিছু একটা অনুভব করি। পানি থেকে তুলে দেখি এটি গ্রেনেড। তখনই আমি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ডোবার মধ্য আরো তিনটি গ্রেনেড খুঁজে পায়। পরে আমি সদর থানার এসআই শামিনুল ইসলামকে বললে তিনি পুলিশ নিয়ে এসে গ্রেনেডগুলো উদ্ধার করে।

এসআই শামিনুল ইসলাম বলেন, স্থানীয় যুবকের ফোন পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসে চারটি গ্রেনেড উদ্ধার করি। পরে খোঁজাখুঁজি করে আরো ২টিসহ মোট ৬টি গ্রেনেড উদ্ধার করি৷ বোম ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত গ্রেনেড গুলো বালতির ভেতরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির আমার দেশকে বলেন, গ্রেনেড উদ্ধারের খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। গ্রেনেডগুলো কোন সময়ের?? তাজা কিনা সে ব্যাপারে বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নিবে। গ্রেনেড গুলো কোথায় থেকে আসলো, কে আনলো সেব্যাপারে তদন্ত চলছে।

ঘনবসতি এলাকায় গ্রেনেড উদ্ধার হওয়ায় গ্রামবাসীর মধ্য আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে সদর থানা পুলিশের একাধিক টিম ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ