ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাজশাহী জেলা প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা যুক্তরাষ্ট্রে ডিপফেক আইনে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ব্যবহারকারী ব্যক্তি দোষী সাব্যস্ত বারী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে অবসর/মৃত্যুজনিত চেক বিতরণে রাসিক প্রশাসক রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা মান্দার নুরুল্লাবাদ ইউপিতে আলোচনায় তরুণ নেতৃত্ব,শিহাব পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার - ১৯ যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন মুনকার, নাকিরের প্রশ্নের সময় মুমিনকে যে সুসংবাদ দেওয়া হয় ২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

রি-জেন প্রজেক্ট এর অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:০২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:০২:১৮ অপরাহ্ন
রি-জেন প্রজেক্ট এর অবহিতকরণ সভা রি-জেন প্রজেক্ট এর অবহিতকরণ সভা
আজ (১৭ই আগস্ট, ২০২৫) রাজশাহী সিটি কর্পোরেশনের সরিত দত্ত গুপ্ত কনফারেন্স রুমে সকাল ১১.০০ঘটিকায় রি-জেন প্রজেক্ট এর অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

সভাটিতে প্রায় ৫০ জনেরও বেশি মানুষ অংশগ্রহন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরেজাউল করিম, (সিইও)রাজশাহী সিটি কর্পোরেশন। উপস্থিত ছিলেন শেখ মোঃ মামুন, (সিসিও), প্রধান গবেষণা কর্মকর্তা জনাব মোঃ মাহাবুবুর রহমান।

এছাড়া ডাসকো ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ডিরেক্টর ( গভার্নেস & হিউম্যান রাইটস) প্রজেক্ট ফোকাল- মদন দাস। আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর এর সম্মানিত উপ- পরিচালক জনাব মোসাঃতাসমিনা খাতুন, বিভিন্ন এনজিও এর কর্মকর্তাবৃন্দ, সি ডি সি এর সম্মানিত
সভাপতিবৃন্দ, ছাত্র সমন্বয়ক জনাব মোঃ সোহাগ সরদার। বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেন যে, ক্লাইমেট ব্রীজ ফান্ড ও ডাসকো ফাউন্ডেশন এর মাধ্যমে যে প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে তা এই সিটি কর্পোরেশন এর জলবায়ু অভিবাসী এবং নিম্ন আয়ের বসতিতে একটি গুরুত্বপুর্ণ প্রভাব ফেলবে।

প্রাথমিকভাবে ৩টি ওয়ার্ডের ৩টি বসতিতে এই প্রজেক্টটি বাস্তবায়ন হবে । ওয়ার্ড তিনটি হলো ৫,২১ ও ২৮। এখানে বসবাসরত ৩০৭৩ জন মানুষ সেবার আওতায় আসবে। স্বাগত বক্তব্য রাখেন প্রধান গবেষ্না কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন-“রি-জেন প্রজেক্টে যেসব কাজ হবে যেমন- টয়লেট, সাবমারসিবল পাম্প, বাড়ি-ঘড় পুনঃনির্মান ইত্যাদি যে কাজ গুলো হবে তা যেন মানসম্পন্ন হয়, জনমানুষের দীর্ঘদিন ব্যবহার উপযোগী হয়। এছাড়াও তিনি বলেন- অন্যান্য এনজিও এর সাথে কোলাবরেশন করে যাতে আমারা কাজ করি।তাহলে বেশি সংখ্যক মানুষ সুবিধার আওতায় আসবেন।“ পরিবেশ অধিদপ্তর এর সম্মানিত উপ-পরিচালক জনাব মোসাঃতাসমিনা খাতুন বলেন-“রি-জেন প্রজেক্টটি জলবায়ু অভিবাসীদের নিয়ে যে কাজ করবে সেটিও পরিবেশ এর অন্তর্গত। যদি প্রকল্প কর্মকর্তারা যোগাযোগ করেন তিনিও তার যায়গা থেকে সর্বাত্মক সহযোগীতা করবেন।

উলেক্ষ্য যে, ব্র্যাকের ক্লাইমেট ব্রীজ ফান্ড দেশের ৩টি সিটি কর্পোরেশন ও ২টি পৌরসভায় জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষিত জনগোষ্ঠির জলবায়ু জনিত ক্ষতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিই সিবিএফ ফান্ডেড প্রকল্পগুলি মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন