ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান প্রস্টেটের সমস্যা কোন বয়সে কী কী লক্ষণ চিনে সতর্ক থাকতে হবে? বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসরাফিল গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৩:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৩:০০:৫৭ অপরাহ্ন
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসরাফিল গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসরাফিল গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইসরাফিলকে (২৮) কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় (মামলা নং- ২৩, তারিখ ২২ মার্চ ২০২০) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি মোঃ ইসরাফিল কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় আত্মগোপনে আছেন।

এমন তথ্যের ভিত্তিতে, শনিবার ১৬ আগস্ট র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার লাকসাম থানাধীন শুকতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ইসরাফিলকে গ্রেপ্তার করা হয়। ইসরাফিল লাকসাম থানার ছিলইন এলাকার হজল হকের ছেলে।

গ্রেপ্তারকৃত ইসরাফিলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯