ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন হরমুজ প্রণালি ইরানেরই ছিল, আছে এবং থাকবে—ট্রাম্পের দাবিতে তেহরানের কঠোর জবাব সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা চুমুকাণ্ডে বিব্রত ‘গরম মসলা’ অভিনেত্রী, বললেন ‘ভুল কিছু করিনি’ রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু বাঁচতে চান সাংবাদিক শফি আলম সাপের কামড়ে মারা যাওয়া নারীকে ‘জীবিত’ করতে কবরস্থানে ওঝার ঝাড়ফুঁক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫ নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের

ছাত্রদলকর্মী জয় হত্যার মূল আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০২:০৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০২:০৯:৩৪ অপরাহ্ন
ছাত্রদলকর্মী জয় হত্যার মূল আসামি গ্রেপ্তার ছাত্রদলকর্মী জয় হত্যার মূল আসামি গ্রেপ্তার
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাভেদ ওমর জয় হত্যার মূল আসামি আল আমিন ও তার ভাই আলীম হোসেন ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট রাতে চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে পলাতক দুই ভাইকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছুরিকাঘাতে জয়কে হত্যার কথা স্বীকার করেছে তারা।

শনিবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি তার কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

৬ আগস্ট ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পঞ্চগড়ের সিনেমা হল মার্কেটে জাভেদ ওমর জয়কে ছুরিকাঘাত করে আল আমিন পালিয়ে যায়। তারপর থেকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল আমিনকে খুঁজতে শুরু করে। ১৫ আগস্ট রাত পৌনে দশটার দিকে চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকার একটি বাড়ি থেকে থেকে আল আমিন ও তার ভাইকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনায় আলা আমিন ও তার সহযোগী ছয়জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী