ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

নারীকে গলা কেটে হত্যা, যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫৮:১১ অপরাহ্ন
নারীকে গলা কেটে হত্যা, যুবক গ্রেফতার নারীকে গলা কেটে হত্যা, যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যা মামলার আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকালে স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। 

গ্রেফতারকৃত নীরব ভোলার খানবাড়ি এলাকার চান্দু খাঁ’র ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, ঢাকার ওয়ারী থানার গোপিবাগ আরকে মিশন রোডে মৃত আব্দুল হাই-এর ছেলে মো. রুবেলের সঙ্গে সাবিনা আক্তার লাকির বিবাহ হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান ও তিনটি কন্যা সন্তান রয়েছে। মো. রুবেল গ্রিল ওয়ার্কশপে কাজ করেন। গত ৮ আগস্ট সকাল মো. রুবেলের স্ত্রী সাবিনা আক্তার লাকি পূর্বের ন্যায় তাকে কোনো কিছু না জানিয়ে বাসা হতে বের হয়ে যায়।

১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জ থানা থেকে ফোন পেয়ে রুবেল সিদ্ধিরগঞ্জের সওজ (সড়ক ও জনপথ শিমরাইল শাখা, চিটাগং রোড সংলগ্ন) কলোনির ভেতরে জনৈক তাহের সরকারের টিনশেডের ভাড়াঘরে আসেন। এ সময় তার স্ত্রী সাবিনা আক্তার লাকির (৩৬) গলাকাটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। 

র‍্যাব আরও জানায়, আসামি নীরব ওরফে নাজিম রুবেলের স্ত্রী সাবিনা আক্তার লাকিকে ফুঁসলিয়ে উক্ত ভাড়া বাসায় আনেন। গত ১২ আগস্ট রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায়, গালে ও ঘাড়ের পেছন দিক দিয়ে জবাই করে হত্যা করেন।

গ্রেফতারকৃত নীরব ওরফে নাজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে শিমরাইলের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর কলোনি থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। নিহত সাবিনা আক্তার লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগের মৃত শামসুল হকের মেয়ে এবং মো. রুবেলের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী মো. রুবেল বাদী হয়ে নীরব ওরফে নাজিমসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা একটি হত্যা মামলার দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা