ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

ওষুধ ছাড়াই হাঁপানির চিকিৎসা! ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি করালে ইনহেলারের প্রয়োজনই ফুরিয়ে যেতে পারে

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৫০:০২ অপরাহ্ন
ওষুধ ছাড়াই হাঁপানির চিকিৎসা! ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি করালে ইনহেলারের প্রয়োজনই ফুরিয়ে যেতে পারে ওষুধ ছাড়াই হাঁপানির চিকিৎসা! ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি করালে ইনহেলারের প্রয়োজনই ফুরিয়ে যেতে পারে
হাঁপানি অতি বিষম বস্তু। যাঁরা ভোগেন, তাঁরা এর যন্ত্রণা বিলক্ষণ জানেন। আর যাঁরা অল্প ঠান্ডাতেই হাঁচি-কাশি-শ্বাসকষ্টে অস্থির হয়ে ওঠেন, তাঁরা মুঠো মুঠো ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পেয়ে ভাবেন, অর্ধেক রোগ বুঝি সেরেই গেল! হাঁপানিকে মোটেও খাটো করে দেখা উচিত নয়। এর অভিঘাত থেকে নিস্তার নেই, একে শুধু বশে রাখা সম্ভব। হাঁপানির প্রকোপ যদি গুরুতর হয়, বার বার হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন পড়ে, তা হলে শুধু ওষুধে এই রোগকে বশে রাখা সম্ভব হয় না। সে ক্ষেত্রে আরও উন্নত চিকিৎসাপদ্ধতি রয়েছে, যার নাম ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি। কলকাতাতেও এখন এই চিকিৎসা হচ্ছে।

কেন হানা দেয় হাঁপানি?

হাঁপানি হয় মূলত শ্বাসনালিতে প্রদাহের কারণে। দীর্ঘকালীন প্রদাহের ফলে শ্বাসনালির স্বাভাবিক ব্যাস কমে যায় এবং সংবেদনশীলতা বাড়ে। ফলে ফুসফুসের ভিতর বায়ু ঢোকা ও বেরনোর পথ সঙ্কীর্ণ হয়ে পড়ে। শ্বাসনালির ভিতর মিউকাসের ক্ষরণ বাড়তে বাড়তে তা আরও সঙ্কুচিত হতে থাকে। সঠিক চিকিৎসা না হলে শ্বাসনালি পুরোপুরি অবরুদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। চিকিৎসকেরা অনেক ক্ষেত্রেই বলেন, হাঁপানি বংশগত কারণে হতে পারে। তবে বর্তমান সময়ে যে ভাবে দূষণের পাল্লা ভারী হচ্ছে, তাতে হাঁপানির সমস্যা এখন ঘরে ঘরে।

ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি ‘সিভিয়ার অ্যাজমা'য় আক্রান্তদের জন্যই উপযোগী, এমনটাই জানিয়েছেন চিকিৎসক দেবরাজ যশ। অ্যালার্জি নেই, অথচ হাঁপানির টান বাড়ে, বার বার ইনহেলার ব্যবহার করেও হাঁপানি নিয়ন্ত্রণে আসে না, তাঁদের জন্য এই পদ্ধতি কার্যকরী। সে ক্ষেত্রে হাঁপানি বশে রাখতে স্টেরয়েড নেওয়ার প্রয়োজন নেই, এই চিকিৎসা পদ্ধতিতেই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি সফল হলে ইনহেলারের প্রয়োজনীয়তা কমে যায় বা শেষ হয়ে যায়।

ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি (বিটি) একটি ব্রঙ্কোস্কোপিক পদ্ধতি, যার মাধ্যমে সঙ্কীর্ণ বায়ুপথ প্রসারিত হয়ে শ্বাসের গতি স্বাভাবিক করা সম্ভব। এই চিকিৎসা পদ্ধতিতে একটি ক্যাথেটার ব্যবহার করা হয়। সেটি উইন্ডপাইপের মাধ্যমে ঢুকিয়ে তাপ দেওয়া হয়। এই তাপ ফুসফুসের পেশিগুলিকে সঙ্কুচিত করে, যাতে শ্বাসনালি আরও বড় হয়ে যায়। এতে শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং শ্বাসকষ্ট কমে যায়।

ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টির জন্য তিনটি সিটিং প্রয়োজন হয়। তিন সপ্তাহের ব্যবধানে তিন বার এই প্রক্রিয়া করতে হয়। এই থেরাপিতে কাটাছেঁড়া করার দরকার পড়ে না। যন্ত্রণাহীন পদ্ধতিতেই হাঁপানির চিকিৎসা সম্ভব। এই চিকিৎসা ঠিকমতো হলে হাঁপানির তীব্রতা কমে, রোগীরও কষ্ট অনেক কমে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২