ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

মায়ের পরকীয়া? ‘শাস্তি’ দিতে লাগাতার ধর্ষণ করলেন পুত্র! চলল বেধড়ক মারধরও, দিল্লিতে গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:৪২:৩৯ অপরাহ্ন
মায়ের পরকীয়া? ‘শাস্তি’ দিতে লাগাতার ধর্ষণ করলেন পুত্র! চলল বেধড়ক মারধরও, দিল্লিতে গ্রেফতার মায়ের পরকীয়া? ‘শাস্তি’ দিতে লাগাতার ধর্ষণ করলেন পুত্র! চলল বেধড়ক মারধরও, দিল্লিতে গ্রেফতার
মায়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তাঁকে ‘শাস্তি’ দিলেন পুত্র। ধর্ষণ করলেন নিজের মাকেই! এক বার নয়, একাধিক বার। সেই সঙ্গে চলল বেধড়ক মারধর। অবশেষে মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুত্র অবলীলায় জানিয়েছেন, তিনি মাকে ‘শিক্ষা’ দিচ্ছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখান থেকে ফেরার পরে বাড়িতেই ধর্ষিতা হন। মহিলার কন্যা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, চলতি মাসেই একাধিক বার ওই মহিলার পুত্র তাঁকে ধর্ষণ করেছেন। নানা ভাবে মায়ের উপর অত্যাচার করেছেন।

নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, গত ২৫ জুলাই স্বামী এবং কন্যার সঙ্গে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখান থেকে ফেরেন ১১ অগস্ট। সৌদিতে থাকাকালীনই ছেলের ফোন আসত। বাবাকে ফোন করে ছেলে দাবি করতেন, মায়ের ‘চরিত্র খারাপ’। অন্য পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। দিল্লি ফিরেই মায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করা উচিত, বাবাকে পরামর্শ দিতেন ছেলে। ফেরার পর মাকে বেশ কয়েক বার মারধর করেছিলেন বলে অভিযোগ। ভয়ে মহিলা কিছু দিনের জন্য কন্যার বাড়িতে চলে গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে ফেরার পর একটি ঘরে মাকে আটকে রেখেছিলেন ছেলে। ছুরি এবং কাঁচি দিয়ে তাঁকে ভয় দেখাতেন এবং ধর্ষণ করতেন।

লজ্জায় বিষয়টি প্রথমে কাউকে বলতে পারেননি মহিলা। কিন্তু একই ঘটনা বার বার ঘটতে থাকায় কন্যাকে জানান তিনি। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা