ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:২১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:২১:৪৪ অপরাহ্ন
কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন রাতে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া শাহিন ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের র‍্যাব গলিতে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুলের বিজ্ঞান শিক্ষক।

র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কয়েক দফায় শিক্ষক শাহিন সপ্তম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ৭ আগস্ট ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে ওই শিক্ষক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র‍্যাব-১২ ও র‍্যাব-১১-এর যৌথ দল নোয়াখালী জেলার সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোডসংলগ্ন সুরমা ভবনের সামনে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ক্যাডেট স্কুলে ভর্তি প্রস্তুতির জন্য ওই স্কুলছাত্রী ২০২৩ সালের ৫ ডিসেম্বর শাহীন ক্যাডেট স্কুলের ক্যাডেট কোচিংয়ে ভর্তি হয়। ভর্তির চার মাস পর থেকে বিজ্ঞান শিক্ষক শাহিন তাকে স্কুল শেষে বাইরে যাওয়ার প্রলোভন দিয়ে আসছিল। চলতি বছরের ২৫ জানুয়ারি সকাল ১০টার দিকে কোচিংয়ে ক্লাস করতে গেলে শিক্ষক শাহিন ছাত্রীকে শহরতলির চৌড়হাস ফুলতলা এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে অমতে তার কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখে।

এছাড়া ক্যাডেট কোচিংয়ে ভর্তির প্রলোভন দিয়ে ভুল বুঝিয়ে মুঠোফোনে নুড ভিডিও সংগ্রহ করে রাখতো শাহিন। পরে বিষয়টি পরিবারকে জানালে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে জানায় তারা। এতে শাহিন ক্ষিপ্ত হয়ে তার সংগ্রহে থাকা ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও কয়েক দফায় নিজ ও বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, এমন কুরুচিপূর্ণ ও হঠকারী কাজ করে শিক্ষক ও ছাত্রের মহান সম্পর্ককে হেয় করেছে শাহিন। নোয়াখালী থেকে র‍্যাব-১১-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কুষ্টিয়ায় মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু