ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

অনলাইনে জিডি কীভাবে করা যাবে

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:০৯:৪০ অপরাহ্ন
অনলাইনে জিডি কীভাবে করা যাবে অনলাইনে জিডি কীভাবে করা যাবে
'করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে' স্লোগানে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ৫০টি থানায় শুরু হয়েছে অনলাইনে জেনারেল ডায়েরি (জিডি) করার সুবিধা।

এর আগে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে এবার থেকে যেকোনো ধরনের জিডি ঘরে বসেই করা যাবে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' অ্যাপ ডাউনলোড করে একবার নিবন্ধন করলেই এ সেবা গ্রহণ করা সম্ভব। এছাড়া ওয়েব পোর্টালে গিয়েও একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর পাবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন।'

ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয়। এজন্য এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে। তিনি আরো জানান, 'অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।' অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা