ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন
রাজশাহীতে  তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর উদ্বোধন রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর উদ্বোধন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে “তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া আখতার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী,জনাব মোঃ রেজাউল করিম- সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন,  জনাব এস এম সালাউদ্দীন রতন, সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, জনাব মোঃ মোজাফফর হোসেন বুলু, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী তায়কোয়ানদো দোজাং, জনাব মুমিত হাসান ব্রাইট, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আগত গ্র্যান্ড মাস্টার জু সাং লি, ব্ল্যাক বেল্ট ৮ম ড্যান, কুক্কিয়ন অনুমোদিত পুম ড্যান পরীক্ষক  (১ম বিভাগ) এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মাননীয় আফিয়া আখতার বলেন, আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সন্তানদের খেলাধুলায় যুক্ত করছেন—এটাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। তায়কোয়ানদো শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও ইতিবাচক জীবন গঠনের একটি পথ।আমি বিশ্বাস করি, আপনারা যদি পাশে থাকেন এবং সন্তানদের খেলাধুলায় উৎসাহ দেন, তাহলে তারা শুধু রাজশাহীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। আজকের শিশুরাই আগামী দিনের বিশ্বমানের ক্রীড়াবিদ ও সুনাগরিক।

বক্তব্যে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বলেন- “তায়কোয়ানদো আজ শুধু একটি খেলা নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উজ্জীবিত করার এক অসাধারণ মাধ্যম। রাজশাহীতে আয়োজিত এই কর্মশালা খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে প্রস্তুত হতে সহায়ক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, এ আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব মুমিত হাসান ব্রাইট  বলেন- রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, এটি ক্রীড়ার এক সম্ভাবনাময় কেন্দ্র। তায়কোয়ানদোর মাধ্যমে আমরা রাজশাহীর খেলোয়াড়দের গড়ে তুলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে চাই। আমি বিশ্বাস করি, এই কর্মশালা আমাদের খেলোয়াড়দের বিশ্বমানের সাফল্যের পথে এক অনন্য মাইলফলক হবে।”

 আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন, অনুমোদনে বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন, ট্রেনিং সাপোর্টে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন, এবং সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৬ আগস্ট, ২০২৫ থেকে ২২ আগস্ট, ২০২৫ পর্যন্ত মোট সাতদিন চলবে, যেখানে অংশগ্রহণকারীরা কৌশলগত দক্ষতা, শৃঙ্খলা এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক