ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পানীয় জল থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার সহজ উপায়

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন
পানীয় জল থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার সহজ উপায় ফাইল ফটো
স্বাস্থ্যকর খাবার ভেবে খাচ্ছেন, অথচ আপনার অলক্ষ্যেই সেই খাবারে মিশে শরীরে প্রবেশ করছে ‘মাইক্রোপ্লাস্টিক’। অর্থাৎ, অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। খাবার থেকে পানীয় জলে, সবেতেই মিশে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। বোতলবন্দি মিনারেল ওয়াটারের জলও সুরক্ষিত নয়। তাতেও সূক্ষ্মাতিসূক্ষ্ম প্লাস্টিক কণা খুঁজে পাওয়া গিয়েছে। প্লাস্টিকের ছড়াছড়ি সর্বত্রই। খাবারের কথা না হয় বাদই দেওয়া হল, সবচেয়ে বেশি ভয় পানীয় জল নিয়ে। তাতে মিশে যদি রোজই হাজার হাজার প্লাস্টিক কণা শরীরে সেঁধিয়ে যায়, তা হলে যে সব রোগ বাসা বাঁধবে, তাদের নাম শুনলেই আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। কিন্তু বাড়িতে জল বিশুদ্ধকরণের উপায় কী? ফিল্টার ছাড়া গতি নেই। বোতলের জল যদি কিনে আনেন, তা হলে সেই জলও পরিশোধন করা প্রয়োজন। কী ভাবে সহজে জল থেকে মাইক্রোপ্লাস্টিক ছেঁকে বার করা যাবে, তার একটি সহজ পদ্ধতি শিখিয়েছেন চিনা বিজ্ঞানীরা।

চিনের গুয়াংঝৌ মেডিক্যাল ইউনিভার্সিটি ও জিনান ইউনিভার্সিটির গবেষকেরা পানীয় জল পরিশোধনের উপায় নিয়ে দীর্ঘ সময় ধরেই গবেষণা করছেন। জল থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার এক পদ্ধতির কথা জানিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, জল ফুটিয়ে নিলেই মাইক্রোপ্লাস্টিক অনেকটাই দূর হয়ে যাবে। কারণ হিসেবে গবেষকদের ব্যাখ্যা, জল ফোটালে এতে থাকা ক্যালসিয়াম কার্বনেট (লাইমস্কেল) জমাট বাঁধে এবং স্ফটিক তৈরি করে। এই স্ফটিকগুলি মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলিকে আটকে ফেলে। যে জলে ক্যালসিয়াম বা খনিজ পদার্থের পরিমাণ বেশি (অর্থাৎ 'হার্ড ওয়াটার') সেই জলে এই পদ্ধতি বেশি কার্যকর হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, জল ফুটিয়ে ছেঁকে নিলে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক দূর করা সম্ভব। জল ফুটিয়ে তা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এই ফোটানো জল কিন্তু আর প্লাস্টিক বা কাচের বোতলে ভরা যাবে না। সরাসরি খেয়ে নিতে হবে, না হলে আবারও বোতল থেকে গুঁড়ো প্লাস্টিক মিশে যাবে তাতে।

গবেষকদের মতে, পানীয় জলে যে সব মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে পলিপ্রপিলেন, নাইলন ও পলিইথাইলিনের মতো রাসায়নিক। দোকান থেকে যে জল বা নরম পানীয়ের বোতল কেনা হয়, তার মধ্যেও মিশে থাকে প্লাস্টিকের কণা। এক একটি বোতলে দশ হাজারেরও বেশি প্লাস্টিক কণার হদিশ মিলেছে। প্রতি লিটারে হিসেব করলে যার গড় পরিমাণ হয় ১০.৪ শতাংশ। যে প্লাস্টিক পদার্থ দিয়ে বোতল বা তার তৈরি হচ্ছে, সেখান থেকেই জলে মিশছে মাইক্রোপ্লাস্টিক। এই ধরনের বিষাক্ত জল দীর্ঘ দিন ধরে খেলে ক্যানসার, অটিজ়ম, শুক্রাণু কমে যাওয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। হতে পারে কিডনির রোগও। তবে জল ফোটানো ছাড়াও রিভার্স অসমোসিস প্রক্রিয়াও প্লাস্টিক দূর করার জন্য উপযোগী। রিভার্স অসোমিসের সুবিধা আছে, এমন ওয়াটার ফিল্টার ব্যবহার করা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি