ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কারাদণ্ড

রাতে ঘুমোয় না সন্তান? ঘুম পাড়ানোর কয়েকটি সহজ কৌশল

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:৩২:৫৮ পূর্বাহ্ন
রাতে ঘুমোয় না সন্তান? ঘুম পাড়ানোর কয়েকটি সহজ কৌশল ফাইল ফটো
শিশুদের জীবন এখন অনেকটাই বদলে গিয়েছে। অল্প বয়সেই পড়াশোনার বোঝা, খেলাধুলো— প্রতিযগিতাপূর্ণ পরিবেশে মানিয়ে নেওয়ার নিত্য লড়াই শিশুদের মনের উপর চাপ তৈরি করে। তার সঙ্গেই রয়েছে মোবাইলের স্ক্রিন টাইম। সব মিলিয়ে দেখা যায়, সন্ধ্যার পরে শিশুরা অনেক সময়েই ক্লান্ত থাকে। যার ফলে রাতে তাদের ভাল ঘুম হয় না। ঘুম আসে অনেক দেরিতে। বিষয়টি বাবা-মায়েদের কপালেও চিন্তার ভাঁজ ফেলতে পারে।

বয়স অনুযায়ী পদক্ষেপ-

১) ১ থেকে ৩ বছর: এই বয়সের শিশুদের ক্ষেত্রে খুব বেশি প্রস্তুতির প্রয়োজন হয় না। দিনে এক বার স্নান করানো, দাঁত মাজিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। রাতের খাওয়ার পর কোনও মনোরম গান চালিয়ে দিলে বা তাদের গল্প শোনালে শিশুর দ্রুত ঘুম আসবে।

২) ৪ থেকে ১০ বছর: এই বয়সে সন্তান স্কুলে যাওয়া শুরু করে। সময়ের সঙ্গে পড়াশোনার চাপও বাড়ে। এই সময়কালে তাদের নিজের পছন্দ অনুযায়ী বই পড়তে দেওয়া উচিত। দিনের মধ্যে আধ ঘণ্টা তাদের কথা শুনলে মানসিক চাপ দূর হতে পারে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তাদের মোবাইল বা কম্পিউটার থেকে দূরে রাখা উচিত। হালকা পোশাক পরার অভ্যাস তৈরি করা উচিত। তার ফলে দ্রুত ঘুম আসবে। অনেক সময়ে ঘুমোনোর সময়ে সন্তানের গায়ে কোনও হালকা চাদর চাপা দেওয়ার অভ্যাসেও ভাল ঘুম হয়।

৩) ১১ থেকে ১৩ বছর: এই বয়সে সন্তানকে রাতে তার ইচ্ছানুযায়ী গান শোনানোর বা বই পড়তে দেওয়ার অভ্যাস তৈরি করা যেতে পারে। খেলাধুলো বা নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি হলে রাতে ঘুমে সমস্যা হবে না। পাশাপাশি, সন্ধ্যার পর চকোলেট বা মিষ্টিজাতীয় খাবার তাদের ডায়েট থেকে বাদ দেওয়া উচিত। ঘুমোতে যাওয়ার অন্তত ১ ঘণ্টা আগে সন্তানকে মোবাইল বা টিভি থেকে দূরে রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত