ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনচেষ্টায় বাধা দিলো বিজিবি নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

রাজধানীতে স্ত্রী ডিভোর্স দেওয়ায় যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১১:২৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১১:২৮:৪৮ পূর্বাহ্ন
রাজধানীতে স্ত্রী ডিভোর্স দেওয়ায় যুবকের আত্মহত্যা প্রতিকী ছবি
রাজধানীর শাজাহানপুরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মো. সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উত্তর শাজাহানপুরের একটি বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, স্ত্রী ডিভোর্স দেওয়ায় হতাশ হয়ে সাজ্জাদ আত্মহত্যার পথ বেছে নেন। 

 
নিহত সাজ্জাদ হোসেনের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়। তিনি তার ভাইয়ের সাথে চিনি ও সয়াবিন তেলের ব্যবসা করতেন। ২০২৩ সালে মেহজাবিন সিনহার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি সন্তান হলেও, জন্মের পরই শিশুটি মারা যায়। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয় বলে পরিবারের সদস্যরা জানান। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে মেহজাবিন ও সাজ্জাদের বিবাহবিচ্ছেদ হয়। সাজ্জাদ সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করলেও মেহজাবিন রাজি হননি। এই ঘটনায় হতাশ হয়ে সাজ্জাদ আত্মহত্যা করেছেন বলে তার ভাই সাব্বির হোসেন জানান।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস. এম. রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ উত্তর শাজাহানপুরের ওই বাসায় গিয়ে ড্রয়িং রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সাজ্জাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২