ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:২৪:৩২ অপরাহ্ন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় বিয়ের প্রলোভনে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার এসআই উগ্রজা মারমা।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে ভিকটিম কিশোরীর পিতা বাদশা মিয়া বাদি হয়ে আরিফুল ইসলাম ও সমাজ সর্দার রফিক আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

জানা যায়, সোমবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউপির নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটনার পর বুধবার (১২ আগস্ট) সকালে ভিকটিমকে পুলিশের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

ভিকটিমের পিতা বাদশাহ মিয়া জানান, প্রতিবেশী নুরুল হুদার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে কিছুদিন পূর্বে তার মেয়ের পরিচয় হয়। সোমবার রাত ১১টার দিকে পরিচয়ের সূত্র ধরে আরিফ বাড়িতে ঢুকে একটি কক্ষে তার মেয়েকে ধর্ষণ করে। চিৎকার শুনে ভিকটিমের পিতা-মাতা এসে দরজা ভেঙে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হলে সমাজ পরিচালনা কমিটির সর্দার রফিক আলম বিচার করার আশ্বাস দিয়ে আরিফকে তার জিম্মায় নেন।

তিনি আরও জানান, সর্দার রফিক আলম পরদিন সকালে বিচারের কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন এবং জানান, আরিফ পালিয়ে গেছে। সর্দার ইচ্ছাকৃতভাবে ধর্ষককে পালাতে সহায়তা করেছেন। তাই অভিযুক্তসহ সর্দারকেও মামলায় আসামি  করা হয়েছে। 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, এই ঘটনা জানার সাথে সাথেই ভিকটিম উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। দুইজনের নামে মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের