ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

প্রবাসীর স্ত্রী ৮০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:১৭:৫৮ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রী ৮০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ৮০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন
বগুড়ার নন্দীগ্রামে প্রবাসী ইসরাফিল হোসেনের ১৩ বছরের জমানো ৮০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী পারভিন আক্তার। সম্প্রতি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ধাওয়াস গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ আগস্ট) বিকালে নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান। টাকা ফেরত পেতে স্ত্রীসহ নয়জনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ইসরাফিল।

অভিযুক্তরা হলেন- ইসরাফিলের স্ত্রী পারভিন আক্তার, তার বোন সাবিনা বেগম, ভাই আব্দুর রউফ ও বুলবুল হোসেন, দুলাভাই মিজানুর রহমান, ভাবী ছওদা বেগম ও বিউটি বেগম, বাবা একাব্বর হোসেন এবং পরকীয়া প্রেমিক হাসান আলী।

পুলিশ ও অভিযোগ সূত্র জানায়, ইসরাফিল ধাওয়াস গ্রামের ফরিদ হোসেনের ছেলে। তিনি প্রায় ১৬ বছর আগে পারভিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর স্ত্রীর পরামর্শে মালয়েশিয়া যান ইসরাফিল। প্রবাসে কাজ করে ১৩ বছরে প্রায় ৮০ লাখ টাকা স্ত্রীর ব্যাংক হিসাবে জমা করেন তিনি।

এদিকে স্বামীর দীর্ঘ অনুপস্থিতিতে হাসান আলী নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন পারভিন। স্বামী দেশে ফেরার খবরে কিছুদিন আগে ইসরাফিলকে তালাক দেন পারভিন। এরপর প্রেমিক হাসান আলীর সঙ্গে পালিয়ে যান।

তালাকের কাগজ পাওয়ার পরও স্ত্রীর পারভিনের সঙ্গে যোগাযোগ রাখেন ইসরাফিল। তিনি বিদেশ থেকে পাঠানো সব টাকা ফেরত চাইতে থাকেন। কিন্তু পারভিন বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন।

ইসরাফিল বলেন, আমি মালয়েশিয়া থাকাকালে পারভিন পরকীয়ায় জড়িয়ে পড়েন। নানা অজুহাতে আমাকে দেশে ফিরতে নিষেধ করেন। এরপরও দেশে আসতে চাইলে প্রেমিক ও পরিবারের সদস্যদের প্ররোচনায় আমাকে তালাক দেন। এরপর হাসান আলীকে বিয়ে করেন।

তিনি বলেন, তার অ্যাকাউন্টে পাঠানো প্রায় ৮০ লাখ টাকা ফেরত দিচ্ছেন না পারভিন। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। গ্রামের মুরুব্বিদের দ্বারে দ্বারে ঘুরছি।

অভিযুক্ত পারভিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, শিগগির ইসরাফিলের টাকা ও তার টাকায় কেনা সম্পদ ফেরত দেওয়া হবে। তবে এ ব্যাপারে তাদের কিছু সময় দিতে হবে।

ওসি মোজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি