ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

রাণীনগরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৪২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৪২:০২ অপরাহ্ন
রাণীনগরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা রাণীনগরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নওগাঁর রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। শনিবার উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় এই মঙ্গল শোভাযাত্রা, সার্বজনীন প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রঙ্গনে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই দেশ ও জাতির কল্যাণ কামনায় সার্বজনীন প্রার্থনা করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল চৌধুরী, যুগ্ম সম্পাদক দয়ারাম সাহা, সাংগঠিক সম্পদক দিলীপ কুমার দাস, সদস্য প্রিয়াংকা রানী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা