ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৩৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৩৮:৩৬ অপরাহ্ন
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান বৃক্ষ রোপণের অংশ হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক মোছাঃ আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার-ভিডিপি'র জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জ পরিচালক ড. লুৎফর রহমান। প্রধান অতিথি আশীষ কুমার ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, "বৃক্ষ আমাদের পরম উপকারী। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন এবং গাছের পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, "দেশের পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের বৃক্ষ রোপণে অংশ গ্রহণ করা প্রয়োজন।

আনসার ভিডিপির সদস্যরা তাঁদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।"অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. আফরোজা আক্তার চৌধুরী। তিনি বলেন, “সবুজায়নের মাধ্যমে জলবায়ু সহনশীল একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে পরিকল্পিত বনায়নের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশ গ্রহণ প্রয়োজন।”উল্লেখ্য, এ সময় চলমান ভিডিপি এডভান্স ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন রেঞ্জ কমান্ডার। তিনি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে আনসার ভিডিপি কার্যালয় চত্বরে একাধিক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, সার্কেল এডজুটেন্ট রেদোয়ান আহমেদ, আনসার ভিডিপির উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সাধারণ সদস্য, প্রশিক্ষনার্থী সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়