ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

পাখি পোষার ইচ্ছা? যত্ন নেওয়ার নিয়ম আছে, রইল জরুরি কিছু পরামর্শ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:১৫:৫৫ অপরাহ্ন
পাখি পোষার ইচ্ছা? যত্ন নেওয়ার নিয়ম আছে, রইল জরুরি কিছু পরামর্শ পাখি পোষার ইচ্ছা? যত্ন নেওয়ার নিয়ম আছে, রইল জরুরি কিছু পরামর্শ
খাঁচার পাখিরা খুব সংবেদনশীল হয়। তাদের ঠিকমতো যত্ন করা প্রয়োজন। খাঁচায় বন্দি অবস্থায় তাদের মন ভাল রাখাও দরকার। পাখি পোষার ইচ্ছা হলে তার ঠিকমতো যত্ন নেওয়া প্রয়োজন। পোষা পাখির খাওয়াদাওয়ায় বিশেষ খেয়াল রাখতে হয়। আবার তাদের সঙ্গ দেওয়াও খুব জরুরি। জেনে নিন, কী কী করতে হবে।

পাখিকে রাখবেন কী ভাবে?

পোষা পাখিকে খাঁচাতেই রাখছেন আপনি। তাই পাখির আকার, বয়স বুঝে খাঁচা কিনতে হবে। অতিরিক্ত রোদ, বৃষ্টি বা বেশি হাওয়া বইছে যেখানে, সেখানে পাখির খাঁচা রাখা যাবে না।

অন্ধকার, স্যাঁতসেঁতে জায়গায় খাঁচা না রেখে, আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় খাঁচা রাখা উচিত। খাঁচা সপ্তাহে এক দিন ভাল করে পরিষ্কার করতে হবে। খাওয়ার ও জলের পাত্রও নিয়মিত পরিষ্কার করতে হবে।

পাখির স্নানের জন্য আলাদা জল দিতে হবে। পাখিরা স্নান করতে খুব ভালবাসে, বিশেষ করে গরম কালে। সেই জলও বদলে দিতে হবে। সব সময় পরিষ্কার জল রাখবেন।

পাখিকে কী কী খাওয়াবেন, কী নয়?

বিভিন্ন রকম বীজ মিশিয়ে খাওয়াতে পারেন। টিয়া পাখি নানা ধরনের তাজা ফল ও সব্জি খায়, বিশেষ করে পাকা পেঁপে, আপেল, শসা, গাজর, কুমড়ো,পালং শাক, পাকা পেয়ারা দিতে পারেন।

সেদ্ধ ভুট্টা, ভেজানো ছোলা, বা অল্প পরিমাণে ভাতও দেওয়া যেতে পারে। মাঝেমধ্যে ডাবের জল দিতে পারেন।

চকোলেট আপনার যতই প্রিয় হোক, পোষা পাখিকে একেবারেই খাওয়াবেন না। চকোলেটে থাকে থিয়োব্রোমাইন নামে এক ধরনের উপাদান, যা পাখিদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে।

পাখিকে ভুলেও চা, কফি বা সোডা খাওয়ানোর চেষ্টা করবেন না। ক্যাফিন সামান্য পরিমাণে পাখির শরীরে গেলেও ওদের হৃৎস্পন্দনে বড় প্রভাব ফেলতে পারে।

পেঁয়াজ ও রসুনও ওদের জন্য ক্ষতিকর। এগুলি খেয়ে ফেললে খাদ্যনালিতে সংক্রমণ হতে পারে।

কাঁচা মাশরুম, মধু, দুধ জাতীয় খাবার পাখিদের জন্য নয়। এই সব খেলে পাখির ডায়েরিয়া, লিভারের রোগ হতে পারে।

পাখির মন ভাল রাখতে

খাঁচার ভিতর পাখির জন্য ছোট্ট দোলনা রেখে দিন। বন্দি পাখির শরীরচর্চাও জরুরি। ছোট মই রাখতে পারেন, যেখানে সে বার বার উঠবে আর নামবে।

পাখিরা বিশেষ করে টিয়া, ম্যাকাও জাতীয় পাখিরা বিভিন্ন শব্দ শুনতে ভালবাসে। দিনের যে কোনও সময়ে তাদের তেমন শব্দ শোনাতে হবে। টিভিতে এমন চ্যানেল চালিয়ে দিন, যেখানে পাখির শো হচ্ছে। হালকা গান বা বাজনা চালাতে পারেন বাড়িতে। প্রকৃতির শব্দ আকৃষ্ট করে পাখিকে। ধরুন, ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ, কোনও পাখির ডাক, বাতাসের শব্দ বা জঙ্গলে গাছপালা, পশুপাখির যেমন শব্দ হয়, তেমন কিছু শোনান। এতে পাখির মন ভাল থাকবে।

পাখিরা রং ভালবাসে। পাখির খাঁচা এমন জায়গায় রাখুন, যেখান থেকে সে বিভিন্ন রকম রং দেখতে পায়। যদি চারপাশে গাছপালা, ফুল গাছ থাকে তো খুবই ভাল। না হলে যেখানে খাঁচা রাখছেন, তার চারপাশের দেওয়ালে বিভিন্ন রঙের ওয়ালপেপার লাগিয়ে রাখতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ