ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

হঠাৎ উড়ে এল মার্কিন বোমারু বি-২, চকিতে পুতিনের চোখ আকাশের দিকে

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:০৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:০৫:৪৫ অপরাহ্ন
হঠাৎ উড়ে এল মার্কিন বোমারু বি-২, চকিতে পুতিনের চোখ আকাশের দিকে হঠাৎ উড়ে এল মার্কিন বোমারু বি-২, চকিতে পুতিনের চোখ আকাশের দিকে
আলাস্কার মার্কিন সেনাঘাঁটি ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-এর রানওয়ের উপর পাতা রেড কার্পেটের উপরে দাঁড়িয়ে তখন সবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দনের পালা সেরেছেন। পাশাপাশি হাঁটতে শুরু করেছেন। হঠাৎই মাথার উপরে উড়ে এল একটি মার্কিন স্টেল্‌থ বোমারু বিমান বি-২ স্পিরিট! আর তার দোসর চারটি এফ-২২ যুদ্ধবিমান।

চকিতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন কেজিবি গুপ্তচর ভ্লাদিমির পুতিনের চোখ চলে আকাশের দিকে। ডান দিকে ঈষৎ হেলালেন ঘাড়। হাঁটার গতিও মন্থর হয়ে গেল! আর ট্রাম্প? সামান্য হেসে তিনি তখন নিচু স্বরে কিছু বললেন রুশ প্রেসিডেন্টকে। আলতো করে তাঁর পিঠে হাতও রাখলেন। আবার হাসতে হাসতে পাশাপাশি হাঁটতে শুরু করলেন দুই রাষ্ট্রনেতা। গত এক মাসে মস্কোকে যুদ্ধবিরতির জন্য একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বেঁধে দিয়েছেন চূড়ান্ত সময়সীমা। কিন্তু পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণ যে অটুট, তা আবার স্পষ্ট হয়ে গেল আলাস্কায়।

অ্যাঙ্কোরেজ় শহরের অদূরে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’আমেরিকার মূল ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। ৬৪ হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত ওই ঘাঁটিতেই শুক্রবার মধ্যরাতে (ভারতীয় সময়) মুখোমুখি আলোচনায় বসেছিলেন ট্রাম্প-পুতিন। প্রায় পাঁচ বছর পরে মুখোমুখি বৈঠক করলেন তাঁরা। পুতিনকে স্বাগত জানাতেই মার্কিন বায়ুসেনার দুই আধুনিক যুদ্ধবিমানের স্মারক-উড়ানের ব্যবস্থা করা হয়েছিল। তবে গত সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের বিরতির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিন ঘণ্টার বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন দুই রাষ্ট্রনেতাই। যদিও ট্রাম্পের দাবি, বৈঠক ‘ফলপ্রসূ এবং ইতিবাচক’ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী