ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ফের বাবা হচ্ছেন আরবাজ,এরই মধ্যে বাজছে বিয়ের সানাই! দ্বিতীয় বার সংসারী হতে চলেছেন মালাইকা?

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৫৬:২৫ অপরাহ্ন
ফের বাবা হচ্ছেন আরবাজ,এরই মধ্যে বাজছে বিয়ের সানাই! দ্বিতীয় বার সংসারী হতে চলেছেন মালাইকা? ফের বাবা হচ্ছেন আরবাজ,এরই মধ্যে বাজছে বিয়ের সানাই! দ্বিতীয় বার সংসারী হতে চলেছেন মালাইকা?
তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক দিন। কিন্তু এখনও মালাইকা অরোরা এবং আরবাজ খানের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। এখনও অতীত খুঁড়ে বার করতে সক্রিয় অনেকে। সাক্ষাৎকারে মালাইকাকে এখনও প্রশ্ন করা হয় কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বছরে দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন। আরবাজ দ্বিতীয় বার বিয়ে করেছেন। ফের বাবা হতে চলেছেন শীঘ্রই। তবে আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি মালাইকা। মাঝে কিছু দিন অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের প্রেম ভাঙার খবরও ছড়িয়েছিল অনেক দিন।

এর মাঝে শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বিয়ের ভাবনা চিন্তা শুরু করেছেন মালাইকা। আপাতত এই খবরে সরগরম বলিপাড়া। আবার বিয়ে করবেন কি না, সে কথা স্পষ্ট না করলেও প্রেম, সম্পর্কের উপর তাঁর অগাধ আস্থা রয়েছে সে কথা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “কেউই চায় না নিজেদের কোনও সম্পর্ক শেষ করে দিতে। আমিও চাইনি বিয়ে ভাঙতে। কিন্তু সব সম্পর্কের ভবিষ্যৎ যে সুখের হবে তা নয়। কিন্তু সেই জন্য ভালবাসার উপর আমার আস্থা হারায়নি। অতীতে আরবাজের সঙ্গে সম্পর্ককে ভুল তকমা দিতে রাজি নই আমি।”

তাঁর এই মন্তব্যের পরেই অনেকের প্রশ্ন, তবে কি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা? সেই উত্তর যদিও পাওয়া যায়নি। অর্জুনের সঙ্গে প্রেম ভাঙার পর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। বাবার আচমকা মৃত্যুও নাড়িয়ে দিয়েছিল গোটা পরিবারকে। ছেলেও এখন অনেকটা বড়। ছেলে, বোন অমৃতা অরোরা এবং বন্ধুদের নিয়ে গোটা জগৎ মালাইকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা