ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

মা কালীর মন্দিরে বসে কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তারকা-পত্নী সুনীতা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:৪৯:০৭ অপরাহ্ন
মা কালীর মন্দিরে বসে কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তারকা-পত্নী সুনীতা মা কালীর মন্দিরে বসে কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তারকা-পত্নী সুনীতা
কিশোরী বয়সেই গোবিন্দর প্রেমে পড়েন সুনীতা আহুজা। ১৮-তে পা দিতে না দিতেই গোবিন্দকে বিয়ে করেন সুনীতা। যদিও বেশ কয়েক বছর আড়ালেই ছিলেন তারকা-পত্নী। শোনা যায়, নায়ক হিসেবে জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে স্ত্রীকে অন্তরালে রাখতেন অভিনেতা। যদিও গোবিন্দর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় সুনীতাকে। বছরখানেক ধরে গুঞ্জন, ৩৭ বছরের দাম্পত্যজীবন যাঁর সঙ্গে, সেই স্ত্রীকে ছেড়ে বছর ৩০-এর এক অভিনেত্রীর প্রেমে মজেছেন গোবিন্দ! পরিস্থিতি এমন দিকে এগোয় যে, সুনীতা ‘আহুজা’ পদবি ত্যাগ করেন। যদিও প্রকাশ্যে সবসময় বলে এসেছেন, তাঁর ও গোবিন্দর মাঝে কেউ আসতে পারবে না। এ বার যেন নিজের অজান্তেই গোবিন্দর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সুনীতা!

সম্প্রতি চণ্ডীগড়ে মহাকালীর মন্দির দর্শনে যান সুনীতা। সেখানে দেবীমূর্তি দণ্ডায়মান নয়, বরং শায়িত। এমনিতেই শক্তির উপাসক সুনীতা। গোবিন্দকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মুম্বইয়ের মহালক্ষ্মী মন্দিরে মানত করেছিলেন তিনি। সেই সুনীতা ওই মন্দিরচত্বরে বসেই এক সাক্ষাৎকার দেওয়ার সময় সেখানকার পুরোহিতকে বলছিলেন, ‘‘যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দকে স্বামী হিসেবে। দুই সন্তান পেয়েছি। কিন্তু যে আমাদের দু’জনের মধ্যে আসবে তাকে দেবী মা ছিন্ন করে দেবেন। আমার মতো সৎ মহিলার চোখে যে জল আনবে তার ভাল হবে না।’’ একনাগাড়ে এ সব বলতে বলতে সেখানেই কেঁদে ফেলেন তারকা-পত্নী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা