ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

ফুলবাড়ীতে শোভাযাত্রা ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৩৪:৫৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে শোভাযাত্রা ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে শোভাযাত্রা ও পূজা-অর্চনার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে স্থানীয় মন্দির ও গৃহে পূজা-অর্চনা, আরাধনা ও ভক্তিমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

উপলক্ষ্যে সকাল ১১টায় শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

ঢাক-ঢোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ সব বয়সী ভক্তরা অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেন শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মনোজ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার সাহা টুনটুন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. মনিক মন্ডল, কোষাধ্যক্ষ শ্রী উজ্জ্বল গুপ্ত, শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী শিবায়ন চক্রবর্তী, ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সহসভাপতি সহকারী অধ্যাপক শ্রী ধীরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক শ্রী রতন চক্রবর্তী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর