ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

ফুলবাড়ীতে সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৩১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৩১:২৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন।

উদ্বোধনী পর্ব শেষে লাল পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব হলরুমে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সিপিবির সভাপতি জয় প্রকাশ গুপ্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান। অধিবেশনে জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট মো. মেহেরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, হাফিজার রহমান, পার্বতীপুর উপজেলা সিপিবির সহ-সম্পাদক দীলিপ কুমার রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের সংগঠন কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসানও সংহতি জানান। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী চুক্তির ছয় দফা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট