ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:০৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:০৬:১২ অপরাহ্ন
নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মো.শাকিল (২৭) নামে এক যুবলীগ নেতার বসতঘরে হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে।  এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের ৩ নেতাকর্মি গুরুত্বর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল গা ঢাকা দেয়।      

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির, মাহিদুল আহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

স্থানীয়রা আরও জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো.রুবেল (৩০), মো.রায়হান (২৮), মো.রাশেদ (২০), সালাম (২৬) সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি শুরু করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘর এলোপাতাড়ি কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর পুরোপুরি আগুনে পুড়ে যায়।

এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায় নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।  

যোগাযোগ করা হলে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, দীর্ঘ দিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পরপরই একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়ে কোন কথা বলব না।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। বসত ঘর পুরোপুরি পুড়ে গেছে। তাদের প্রতিপক্ষের দুজন ও আহত হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে গুলি ছোঁড়ার কোন আলামত পাওয়া যায় নি। যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ দিতে বলা হয়েছে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক