ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

মহানগরীতে সাবেক মেয়র লিটনের চাচাত ভাই-সহ গ্রেফতার ৩ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার!

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৩০:০৬ অপরাহ্ন
মহানগরীতে সাবেক মেয়র লিটনের চাচাত ভাই-সহ গ্রেফতার ৩ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার! মহানগরীতে সাবেক মেয়র লিটনের চাচাত ভাই-সহ গ্রেফতার ৩ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার!
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ (দরিখরবোনা) এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহীনি। এসময় একটি বাড়ি ঘিরে রাখে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দল। ওই বাড়িতে ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টার রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। এদিন দুপুর ১টার দিকে একটি বোমা নিস্ক্রিয় করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই ও বিএনপি নেতা শফিউল আলম লাটকুর ছেলে মুন্তাসেরুল আলম অনিন্দ্য রয়েছেন। তিনি ওই কোচিং সেন্টারটির মালিক ও ইংরেজি বিভাগের শিক্ষক।

গ্রেফতারকৃত অপর দুজন হলেন, অনিন্দ্য’র বন্ধু ফয়সাল আহমেদ (২৮) ও স্থানীয় কাদিরগঞ্জ মসজিদের খাদেম রবিন ইসলাম (২৮)। তারাও ওই কোচিং সেন্টারে কর্মরত ছিলেন।

এদিন দুপুরে রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এর একটি বিশেষ অভিযান পারিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পারিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরোকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শুরু হওয়া এ অভিযানে উদ্ধার করা হয় তিনটি অগ্নয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, ৫টি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশিয় ও বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরাঞ্জমাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ।

শনিবার বিকাল সোয়া ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযান চলছে। উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক