ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

শেরপুরে কলা গাছের পাতা খাওয়ায় কুপিয়ে ছাগল হত্যা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৫৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৫৪:৪৪ অপরাহ্ন
শেরপুরে কলা গাছের পাতা খাওয়ায় কুপিয়ে ছাগল হত্যা শেরপুরে কলা গাছের পাতা খাওয়ায় কুপিয়ে ছাগল হত্যা
বগুড়ার শেরপুরে কলা গাছের পাতা খাওয়ায় ছাগলকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবক বিরুদ্ধে।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা  ১২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাগলের মালিক মৃত ছাগল নিয়ে থানায় হাজির হয়ে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) তার  তিনটি ছাগল গ্রামের বাঙ্গালী নদীর চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে গৃহবধূ জাহেদা  ও পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাসহ ছাগলগুলো নিয়ে ফেরার সময় একই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে সজিব হাসান (৩০) বাড়ির পাশের কলাগাছের পাতা খায়। 

এ নিয়ে জাহেদা ও সজিবের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজিব হাসান ধারালো  রামদা দিয়ে একটি বড় ছাগলকে কুপিয়ে হত্যা করে। পরে সে আরও দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। 

এ ঘটনায় জাহেদার স্বামী  আল মাহমুদ বলেন, আমার স্ত্রী জাহেদা  ও শিশু মেয়ে  আতঙ্কে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।  

ওসি এসএম মঈনুদ্দিন বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪