ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ৪

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৪৫:৪১ অপরাহ্ন
শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ৪ শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ৪
শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পোস্টার লাগাতে গিয়ে খাগড়াছড়িতে গণপিটুনি ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন।

গণপিটুনিতে আহতদের মধ্যে গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় ২০-৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী পোস্টার লাগানোর সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চার নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, রাতে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজন বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পোস্টার লাগানো কেন্দ্র করে একটি হট্টগোলের খবর পেয়েছিলাম। ঘটনার সত্যতা নিশ্চিতে পুলিশ যাচাই-বাছাই করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক