ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

মাধবপুরের মাধবী ও তার সন্তানের সাত দিনেও খোঁজ নেই

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৪০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৪০:১৮ অপরাহ্ন
মাধবপুরের মাধবী ও তার সন্তানের সাত দিনেও খোঁজ নেই মাধবপুরের মাধবী ও তার সন্তানের সাত দিনেও খোঁজ নেই
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা মেরাশানি গ্রামের গৃহবধূ মাধবী রাণী দাস (৩২) এবং তার সাত বছরের মেয়ে হিমাদ্রী রাণী দাস মুন নিখোঁজ হওয়ার সাত দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।

গত ৯ আগস্ট (শনিবার) সকালে নরসিংদীর মাধবদী থেকে মাধবপুরে বাসযোগে রওনা হওয়ার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন মাধবীর স্বামী বিভু দত্ত।

বিভু জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেদিন মাধবদী থেকে মাধবপুরের উদ্দেশ্যে রওনা হন তারা। ঢাকা-সুনামগঞ্জ রুটের একটি বাসে উঠেছিলেন মাধবী ও হিমাদ্রী। সকাল ৯টার দিকে মোবাইলে শেষবারের মতো স্ত্রীর সঙ্গে কথা হয় বিভুর। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দিনভর অপেক্ষা করেও তাদের ফিরে না পেয়ে, এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরের দিন তিনি মাধবদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, কোনো অপরাধীচক্র মাধবী ও তার মেয়েকে অপহরণ করে থাকতে পারে।

স্বামী বিভু দত্ত বলেন, আমার স্ত্রী কখনো কারো সঙ্গে ঝগড়া করতেন না। কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমি শুধু চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ফিরে আসুক আমাদের কাছে। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটছে।

এ বিষয়ে নরসিংদীর মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চলছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪