ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: ৮ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: ৮ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: ৮ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর বরমী ইউনিয়নের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত নারীর স্বজন ও এলাকাবাসীসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে প্রমাণ হয়, প্রশাসনের উদাসীনতা বা হয়তো প্রভাবশালীদের চাপে বিচার ব্যাহত হচ্ছে।

বক্তব্য দেন বরমী জামিয়া আনোয়ারিয়া মসজিদের খতিব মাওলানা আ: সাত্তার, মাওলানা জালাল উদ্দীন, চরবহর মসজিদের ইমাম মুফতি মাহদী হাসান, আহলে হাদিস অনুসারী শরিফুল ইসলাম ক্লিপটন, ইসলামী যুব আন্দোলনের বরমী ইউনিয়নের সভাপতি সিয়াম নুর, যুব সংঘের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

এর আগে গত ৬ আগস্ট বরমী ইউনিয়নের মৃধাবাড়ি মধ্যপাড়া এলাকায় ঘটে এই নির্মম ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী নুরুল ইসলাম মৃধা তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। কারণ স্ত্রী মাদক সেবন ও বিক্রিতে বাধা দিয়েছিলেন। এ ঘটনার পরদিন বিক্ষুব্ধ জনতা তার দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের স্বজনরা বলেন, আমরা বিচার চাই। একজন নারী শুধু নৈতিক কারণে প্রতিবাদ করেছিল বলেই তাকে জীবন দিতে হলো। এটা শুধু হত্যাকাণ্ড নয়, এটা সমাজে মাদকের বিরুদ্ধে কথা বলার অপরাধে ফাঁসি দেওয়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার