ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ‘নিখোঁজ’ পুলিশ কর্মকর্তা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩০:২৭ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ‘নিখোঁজ’ পুলিশ কর্মকর্তা প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ‘নিখোঁজ’ পুলিশ কর্মকর্তা
পাবনার চাটমোহর থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তা প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ‘নিখোঁজ’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিখোঁজ পুলিশ কর্মকর্তার নাম শাকিল আহম্মেদ। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক। তিনি চাটমোহর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি কাজের সূত্রে শাকিল আহম্মেদের সঙ্গে পরিচয় হয় চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুনের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।

কিছুদিন আগে মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেখানে এএসআই শাকিলের নিয়মিত যাতায়াত ছিল।

মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ায় একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহম্মেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত তিনি ফেরেননি।

পুত্রবধূ নিখোঁজ হওয়ার পর মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন কিন্তু ব্যর্থ হন। পরে এএসআই শাকিলের সঙ্গে তার পুত্রবধূর পরকীয়ার বিষয়টি জানতে পেরে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই, সে বিষয়ে প্রতিবেদন করা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু