ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

মন্ত্রীর ঘোষণার পর পশ্চিম তীরে আক্রমণ ও গ্রেপ্তার বাড়িয়েছে দখলদার রাইসরায়েলি

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:৫২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:৫২:৪০ অপরাহ্ন
মন্ত্রীর ঘোষণার পর পশ্চিম তীরে আক্রমণ ও গ্রেপ্তার বাড়িয়েছে দখলদার রাইসরায়েলি মন্ত্রীর ঘোষণার পর পশ্চিম তীরে আক্রমণ ও গ্রেপ্তার বাড়িয়েছে দখলদার রাইসরায়েলি
অধিকৃত পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করতে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ একটি নতুন বসতি নির্মাণ পরিকল্পনা ঘোষণার পর অঞ্চলটিতে দখলদার বাহিনীর আক্রমণ ও গ্রেপ্তার বেড়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরের মাআলে আদুমিম বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় ৩ হাজার ৪০১টি বসতবাড়ি নির্মাণ করা হবে।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুসারে, এই ঘোষণার পর কয়েক ঘণ্টায় ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরজুড়ে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বেড়েছে।

জেনিনে ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের কাছে একটি ভবন ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। পরে দুই ফিলিস্তিনি পুরুষকে আটক করা হয়েছে।

কালকিলিয়া এলাকার পূর্বে অবস্থিত বাকাত আল-হাতাবে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত এক ফিলিস্তিনি ব্যক্তির বেশ কয়েকজন আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। একই এলাকায় ইসরায়েলি সেনারা একটি অভিযানের সময় ফিলিস্তিনি যুবকদের ওপর ওপর তাজা গুলি চালিয়েছে বলে জানা গেছে।

এছাড়া রামাল্লাহর উত্তরে আতারাত আলাকায়ও বসতি স্থাপনকারীদের সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের মালিকানাধীন বেশ কয়েকটি যানবাহন ও সম্পত্তি পুড়িয়ে দেয় এবং শিশুসহ ফিলিস্তিনিদের পরিবারগুলোর ওপর পাথর নিক্ষেপ করে।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, হেবরনের দক্ষিণে ইয়াত্তার কাছে সুসিয়া গ্রামে আরেকটি বসতি স্থাপনকারীর আক্রমণের ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২