ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

সুনামগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:৪০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:৪০:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে সুনামগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
সুনামগঞ্জের দিরাইয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত ইমরান উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে ইমরান। ধর্ষণের শিকার ওই শিশুটি তার বোনের বাড়ির প্রতিবেশীর সন্তান। ঘটনার পরপরই গ্রাম থেকে পালিয়ে গেছে ইমরান। 

ধর্ষণের শিকার ওই শিশুটিকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর রাতে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তাই সঠিক চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

শিশুর চাচি জানান, ইমরানের ভাগ্নির সঙ্গে প্রতিদিনের মতো খেলা করতে গিয়েছিল ওই শিশু। ফাঁকা ঘর পেয়ে সে তাকে ধর্ষণ করে। মেয়েটি ঘরে গিয়ে কান্না করে সব খুলে জানায়। এরপর আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। দিরাই হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ পাঠিয়েছে। শিশুটিকে রাতে সুনামগঞ্জ থেকে সিলেটে নেয়া হচ্ছে বলে জানান তিনি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। জানা গেছে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেটিকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম