ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৯:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৯:৩০:৫২ অপরাহ্ন
তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজশাহীর তানোরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন  উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ১৫ আগষ্ট শুক্রবার  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনা এবং তানোর পৌর বিএনপির সাবেক আহবায়ক আরশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও  চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী,কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান, সম্পাদক ডায়মন্ড সরদার, মশিউর রহমান বাদল,পৌর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম মন্টু, আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, আনারুল ইসলাম মাস্টার,কাবিল উদ্দিন, আরশেদ আলী ও মোস্তাফিজুর রহমানপ্রমুখ।

এদিকে অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুল মালেক মন্ডল বলেন,আপনারা যারা রাতারাতি কালো টাকা ও অবৈধ সম্পদের মালিক হয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে বলছেন ওমুক ভাই-তমুক ভাই ছাড়া বিএনপি অচল, তারা রাজনৈতিক অবার্চীন। তারা জুজুর ভয় দেখিয়ে বিএনপিকে কুক্ষিগত করতে চাই।তিনি বলেন, রাজশাহী অঞ্চলে বিএনপির রাজনীতিতে অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক নাই, শীষ মোহাম্মদ, এমরান আলী মোল্লা ও মোশারফ মাস্টারের মতো নেতৃত্ব প্রয়াত। তাই বলে কি বিএনপি নাই ? বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যেখানে মামা-খালু,ভাই-ভগ্নিপতি ইত্যাদি পরিচয়ে রাজনীতি করা যায় না। বিএনপির শক্তি দেশের সাধারণ মানুষ ও তাদের ভালবাসা। তিনি বলেন, আপনারা যে আচরণ করেছেন তার ফল পাবেন অচিরেই ইনশাল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন