ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

আধুনিক সম্পর্কে হতাশ অভিনেত্রী কঙ্গনা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৯:১৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৯:১৫:২২ অপরাহ্ন
আধুনিক সম্পর্কে হতাশ অভিনেত্রী কঙ্গনা আধুনিক সম্পর্কে হতাশ অভিনেত্রী কঙ্গনা
অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা কঙ্গনা রানাউত বরাবরই স্পষ্টবক্তা এবং তার মন্তব্যের জন্য প্রায়শই বিতর্কের কেন্দ্রে থাকেন। সম্প্রতি, প্রেম এবং সম্পর্ক নিয়ে তার করা কিছু মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ হিসেবে রাজনীতিতে পা রাখা কঙ্গনা, ব্যক্তিগত জীবনকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখেন। তবে এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ এবং আধুনিক সম্পর্ক নিয়ে নিজের কঠোর মনোভাব ব্যক্ত করেছেন তিনি।

সঙ্গী খোঁজার জন্য ডেটিং অ্যাপের ব্যবহারের ঘোর বিরোধী কঙ্গনা। এই ধরনের অ্যাপকে তিনি 'সমাজের নর্দমা'র সঙ্গে তুলনা করেছেন। তার মতে, যারা এই অ্যাপগুলো ব্যবহার করেন, তাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো চাহিদা বা প্রয়োজন থাকে। কঙ্গনা বলেন, "আমি কখনও ডেটিং অ্যাপ-এ থাকতে চাইনি। এটা হল সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, কারও আবার শারীরিক প্রয়োজন।

বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়েও হতাশ কঙ্গনা। তার মতে, আজকের যুগে নারী-পুরুষ উভয়েই প্রয়োজনের তাগিদে সম্পর্কে জড়াচ্ছে, কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝার কোনো স্বাস্থ্যকর উপায় নেই। তিনি আধুনিক সম্পর্কের ধরনকে "ভয়ানক" বলে আখ্যা দিয়েছেন।

যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের প্রতিও তীব্র বিতৃষ্ণা প্রকাশ করেছেন এই অভিনেত্রী-সাংসদ। তিনি মনে করেন, আত্মবিশ্বাসের অভাব রয়েছে এমন মানুষেরাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন। সাক্ষাৎকারে সঞ্চালক তার সঙ্গে সামান্য দ্বিমত পোষণ করলে, কঙ্গনা তাকে কটাক্ষের ভয়ে নিজের মত প্রকাশ করতে না পারার জন্য অভিযুক্ত করেন।

আদর্শ সঙ্গী খুঁজে পাওয়ার উপায় হিসেবে কঙ্গনা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র বা পরিবারের মাধ্যমে সম্বন্ধ করে বিয়েকেই সমর্থন করেন। তার কথায়, "অফিসে বা কলেজে আপনি ভাল মানুষ খুঁজে পেতে পারেন আপনি। অথবা আপনার বাবা-মাও ভাল সঙ্গী খুঁজে দিতে পারেন।" তিনি আরও যোগ করেন, "আমার মতো কাউকে ডেটিং অ্যাপ-এ আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যাঁরা জীবনে কিছুই করে উঠতে পারেননি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের একপ্রকার অযোগ্য হিসেবেই প্রতিপন্ন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড