ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৮:৪৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৮:৪৩:৩৪ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১১ ও ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় নতুন ২০তলা ভবনের কনফারেন্স রুমে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, উপদেষ্টা (ছাত্রকল্যাণ) মোঃ নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী প্রক্টর ও প্রভাষক মোঃ মাহবুর রহমান। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফারহান সাদিক, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ হাফসা জাহান এবং ১২তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম মুক্তা।

সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন উপাচার্য চিত্তরঞ্জন মিশ্র। নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে স্প্রিং-২০২৫ সেমিস্টারে ফলাফলের ভিত্তিতে ১৩ থেকে ২০ ব্যাচে ১ম স্থান অধিকারি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আফসানা সাদিয়া ও পার্থ কুমার রায়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা