ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

মহানগরীতে পুলিশের অভিযানে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২১

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৮:৩৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৮:৩৫:২৩ অপরাহ্ন
মহানগরীতে পুলিশের অভিযানে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২১ মহানগরীতে পুলিশের অভিযানে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২১
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২১জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এর মধ্যে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মোঃ মামুনুর রহমান (৩৮), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার মোঃ মনসুর রহমানের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ সোহানুর রহমান ওরফে মাখন (২৫), সে রাজপাড়া থানার দাসপুকুর মোড় এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টুর ছেলে ও এস.এম ওমর ফারুক (৫৭), সে চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার মৃত মইজুদ্দিনের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, মহানগরীতে গত ২৪ ঘন্টায় ২১জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। 

এছাড়াও অন্যান্য অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে নগরীর বিভিন্ন থানার পুলিশ। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২জন এবং অন্যান্য মামলায় ৯জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার