ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহানগরীর সিটিহাটে ছিনতাইকারী আকাশ গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৭:১৬ অপরাহ্ন
মহানগরীর সিটিহাটে ছিনতাইকারী আকাশ গ্রেফতার মহানগরীর সিটিহাটে ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজশাহী মহানগরীতে মোঃ আকাশ (২৫), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাত পৌনে ৩টায় মহানগরীর শাহমখদুম থানার পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছিনতাইকারী মোঃ আকাশ (২৫), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মোঃ সেলিমের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত (২৩ মে) একব্যক্তি অফিস হতে বাড়ি ফিরছিলেন। তিনি শাহমখদুম থানার বড় বনগ্রাম বাইপাস রোডের ফাঁকা স্থানে পৌঁছালে ৩জন ব্যক্তি তার পথ রোধ করে থামায়। ওই সময় তাকে মারধর করে একটি স্কুটি, মোবাইল ফোন এবং কাছে থাকা নগদ ২শ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। 

এ ব্যপারে ভুক্তভোগী মহানগরীর শাহমখদুম থানায় ছিনতাই মামলা দায়ের করেন। 

ওই মামলায় বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড়ে ছিনতাইকারী আকাশকে গ্রেফতার করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মুক্তারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। ছিনতাইকৃত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

গ্রেফতার আসামি আকাশের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানা ও রাজপাড়া থানায় ৫টি মামলা রয়েছে। 

শুক্রবার সকালে গ্রেফতার আকাশকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি