ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে

পরিত্যক্ত ঘরে পাঁচ বালতি মিলল ৪৫ ককটেল

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৪৭:০৩ অপরাহ্ন
পরিত্যক্ত ঘরে পাঁচ বালতি মিলল ৪৫ ককটেল পরিত্যক্ত ঘরে পাঁচ বালতি মিলল ৪৫ ককটেল
শরীয়তপুরের নড়িয়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতিভর্তি ৪০ থেকে ৪৫টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পোড়াগাছা পাতালিয়া কান্দিতে মিলন মাদবরের ঘর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন মাদবরের পরিত্যক্ত ঘরে বোমার খবর পাওয়া যায়। এ খবরে পুলিশ ওই ঘরে অভিযান চালায়। এ সময় ৫ বালতিতে ৪০ থেকে ৪৫টি বোমা পাওয়া যায়। পরে পুলিশ ঘরটি ঘিরে রাখে।

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

তিনি বলেন, এ বাড়িতে কেউ থাকেন না। পরিত্যক্ত বাড়ি। তদন্ত করছি। এখন কিছু বলা যাবে না।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক