ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষিকার স্বামী

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:১৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:১৯:০১ অপরাহ্ন
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষিকার স্বামী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষিকার স্বামী
গত ৯ ই অগস্ট বিকালে বাপের বাড়ি গিয়েছিলেন ওই গৃহশিক্ষিকা। সেই সময় ঘরে একা ছিলেন তাঁর বছর একচল্লিশের তাঁর স্বামী। ৯ বছরের ওই ছাত্রীটি একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বেতন দিতে যায় তাঁর বাড়িতে।

হাওড়া: গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গত ৯ই অগস্ট ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে। পুলিশ এই ঘটনায় অভিযুক্তের স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ ই অগস্ট বিকালে বাপের বাড়ি গিয়েছিলেন ওই গৃহশিক্ষিকা। সেই সময় ঘরে একা ছিলেন তাঁর বছর একচল্লিশের স্বামী। ৯ বছরের ওই ছাত্রীটি একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বেতন দিতে যায় তাঁর বাড়িতে। তখন অভিযুক্ত ওই ছাত্রীটির বন্ধুকে টাকা খুচরো করতে সময় লাগবে এই অছিলায় বাড়ি পাঠিয়ে দেন বলে অভিযোগ। এরপর ছাত্রীকে ঘরে ডেকে নেয় অভিযুক্ত। অভিযোগ, তখনই মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে।

বাড়ি ফেরার পর মেয়েটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এরপরই পুলিশ শিক্ষিকার স্বামীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। এলাকার লোকেরা জানিয়েছেন, অভিযুক্তের দাদা জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা