ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

পরকীয়া সম্পর্ক ধরিয়ে দিয়েছিল পোষা তোতাপাখি; শ্রীঘরে স্বামী

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৮:০৯ অপরাহ্ন
পরকীয়া সম্পর্ক ধরিয়ে দিয়েছিল পোষা তোতাপাখি; শ্রীঘরে স্বামী পরকীয়া সম্পর্ক ধরিয়ে দিয়েছিল পোষা তোতাপাখি; শ্রীঘরে স্বামী
কুয়েতের হাওয়ালি এলাকায় এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক প্রায় ধরিয়ে দিয়েছিল তারই পোষা তোতাপাখি।

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামীর আচরণে সন্দেহ দানা বাঁধছিল স্ত্রীর মনে। তিনি ধারণা করছিলেন যে, তাদের গৃহপরিচারিকার সঙ্গে স্বামীর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু হাতে কোনো প্রমাণ ছিল না।

ঘটনার মোড় নেয় যখন তাদের পোষা তোতা পাখিটি হঠাৎ করেই কিছু 'অন্তরঙ্গ' এবং 'ফ্লার্টি' কথাবার্তা বারবার বলতে শুরু করে। স্ত্রীর মতে, পাখিটির মুখে এই ধরনের ব্যক্তিগত আলাপ শুনে তার সন্দেহ আরও দৃঢ় হয়।

একদিন স্ত্রী নির্ধারিত সময়ের আগেই অফিস থেকে বাড়ি ফিরে এলে তার স্বামী। অস্বস্তিতে পড়েন এবং নার্ভাস হয়ে যান। এর পরেই তিনি হাওয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে পরকীয়ার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন এবং তোতাপাখির শেখা ওই বাক্যগুলোকেই প্রধান প্রমাণ হিসেবে উপস্থাপন করেন।

তবে, মামলার প্রসিকিউশন অফিসার জানান যে এই অভিযোগ আদালতে টিকবে না। কারণ, তোতাপাখিটি কোথা থেকে এসব কথা শিখেছে, তা নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব নয়। পাখিটি টেলিভিশন বা রেডিও থেকেও এই ধরনের সংলাপ শুনে তা শিখতে পারে। ফলে, ‘বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে’ মামলাটি আর এগোয়নি।

কুয়েতে পরকীয়ার কঠোর আইন

প্রসঙ্গত, কুয়েতে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। দেশটির দণ্ডবিধি অনুযায়ী, এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে জেল বা কঠোর শ্রমের সাজা দেওয়া হতে পারে। শাস্তির মেয়াদ মামলার পরিস্থিতি এবং প্রমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা কয়েক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এই মামলায় অভিযোগ প্রমাণের জন্য প্রত্যক্ষদর্শী সাক্ষী, স্পষ্ট অডিও-ভিডিও রেকর্ডিং বা অভিযুক্তের স্বীকারোক্তির মতো প্রমাণ প্রয়োজন হয়। শুধুমাত্র সন্দেহের ওপর ভিত্তি করে মামলা চালানো হয় না। ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের কারণে কুয়েতে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তবে অনেক সময় পারিবারিক সম্মান রক্ষার্থে ভুক্তভোগী পক্ষ আইন-আদালতের পরিবর্তে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করে নেয়।

এই বিচিত্র ঘটনাটি স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রসিকতা করে মন্তব্য করেন, "বাড়িতে তোতা পোষার আগে দুবার ভাবুন।" আবার কেউ কেউ বলেন, "কখনো কখনো পোষা প্রাণীই প্রযুক্তির চেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক